মানসিক রোগ থেকে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

মানসিক রোগ থেকে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ মার্চ ২০২২ । আপডেট ১০:৩০

আমেরিকার গবেষকদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় জানা গেছে, যারা অল্প বয়সেই সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিজঅর্ডারের মতো গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন, তাদের কার্ডিওভাসকুলার ডিজিজের ঝুঁকিও বেশি।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (হু) মতে, বিশ্বজুড়ে প্রায় ২৪ মিলিয়ন মানুষ সিজোফ্রেনিয়ায় ভোগেন। সাধারণ জনসংখ্যার তুলনায় তাদের অল্প বয়সে মৃত্যুর সম্ভাবনা ২-৩ গুণ বেশি।

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের মতে, বাইপোলার ডিজঅর্ডার হল এমন এক মানসিক অসুখ, যাতে হঠাৎ করে একজন মানুষের মেজাজ, কার্যকলাপ, মনোযোগ এবং দৈনন্দিন কাজকর্মের মধ্যে পরিবর্তন দেখা যায়। অন্যদিকে, যারা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত তারা ক্রমাগত হ্যালুসিনেশন অনুভব করেন, যা নিজের এবং প্রিয়জনদের কষ্টের কারণ। সিজোফ্রোনিয়া হল সিজোএফেক্টিভ ডিজঅর্ডারের একটি গুরুতর ক্ষেত্র।

গবেষক দলের প্রধান ডা. রেবেকা সি রসমের মতে, যারা মারাত্মক মানসিক অসুখে ভুগছেন, তারা অন্যদের তুলনায় ১০-২০ বছর আগে মারা যান। তাদের মৃত্যুর প্রাথমিক কারণ হৃদরোগ। আর তাই সমীক্ষাটি করতে গিয়ে এই ধরনের মানসিক রোগীদের রক্তচাপ, কোলেস্টেরল, ব্লাড সুগার এবং বডি মাস ইনডেক্সের ওপর নজর রাখা হয়েছে, যেগুলো আদতে কার্ডিওভাসকুলার ঝুঁকির কারণ।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত গবেষণাটির জন্য প্রায় ৬ লক্ষ মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছিল, যাদের বয়স ছিল ১৮ থেকে ৭৫ বছরের মধ্যে এবং তাদের প্রায় ২ শতাংশ গুরুতর মানসিক অসুখে ভুগছিলেন। এছাড়া ৭০ শতাংশ মানুষ বাইপোলার ডিজঅর্ডার, ১৮ শতাংশ সিজোএফেক্টিভ ডিজঅর্ডার এবং ১২ শতাংশ সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। ১০ বছর সমীক্ষা করে দেখা গিয়েছে, গুরুতর মানসিক রোগীদের মধ্যে কার্ডিওভাসকুলারের ঝুঁকি ছিল ৯.৫ শতাংশ, যেখানে সাধারণের ছিল ৮ শতাংশ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading