পোর্ট এলিজাবেথে মিশন ‘বাউন্স ব্যাক’

পোর্ট এলিজাবেথে মিশন ‘বাউন্স ব্যাক’
মুমিনুল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ । আপডেট ১৩:২০

ডারবান টেস্ট এখন অতীত। সব কিছু ভুলে মুমিনুল হকের দলের সামনে একটাই মিশন পোর্ট এলিজাবেথে বাউন্স ব্যাক করা। অধিনায়ক অবশ্য সেটি জোর দিয়েই বলেছেন, বাংলাদেশ দ্বিতীয় টেস্টে আরামে বাউন্স ব্যাক করতে পারবে, অর্থ্যাৎ ঘুরে দাঁড়াতে পারবে। আগামী ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

গত মঙ্গলবার (৫ এপ্রিল) বাংলাদেশ দল পৌঁছেছে দ্বিতীয় টেস্টের শহরে। ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়ে মুমিনুল বলেছেন, বাউন্স ব্যাক করা যাবে। বাউন্স ব্যাক না করারতো কোনো কারণ নেই। আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, ৫ দিনের মধ্যে ৪টি দিন ভালো খেলছি। চতুর্থ দিনের শেষ সেশনটা আমরা বাজে খেলেছি। আবার পঞ্চম দিনের প্রথম সেশনটা। এখানে অনেক পজিটিভ সাইন আছে। যেগুলো দেখলে মনে হয় আমরা সবাই ইজিলি বাউন্স ব্যাক করতে পারবো।

প্রথম টেস্টে বাংলাদেশ হারে ২২০ রানের বড় ব্যবধানে। ২৭৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৫৩ রানে অলআউট হয়। ডারবানের কিংসমিডে যা সর্বনিম্ন দলীয় স্কোর। আর বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন। ব্যাটসম্যানদের বিব্রতকর পারফরম্যান্সেই এমন বাজে ফল। মুমিনুলের প্রত্যাশা এ সব ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

এই টেস্ট বাংলাদেশ দলের জন্য আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাংলাদেশ যদি ৩ পেসার নিয়ে খেলে খালেদ আহমেদ-ইবাদত হোসেনের সঙ্গে দেখা যেতে পারে আবু জায়েদ রাহীকে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading