ফোনের ভাইরাস দূর করার উপায়
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ । আপডেট ০৯:০০
স্মার্টফোন আমাদের সর্বক্ষণের সঙ্গী। দিনের বেশির ভাগ সময় কাটে ফোনের স্ক্রিনে দিকে চেয়ে থেকে। কোনো একটি অ্যাপে ঢুকলেন কিংবা কোথাও ব্রাউজ করার পর নানান এড আসতে থাকে। ক্লিক করলেন তো বিপদ ঘরে নিয়ে এলেন। এসব অ্যাড কিংবা লিংকে থাকে ভাইরাস এবং ম্যালওয়্যার। চলুন এই ক্ষতিকারক ভাইরাস কিভাবে দূর করবেন তা জেনে নেওয়া যাক।
প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ক্যাস্পারেস্কি সিকিউরিটি ও ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। এবার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এর নীতিমালা ও শর্তাবলি পড়ুন। ‘এগ্রি’ সিলেক্ট করে এগিয়ে যান।
অ্যাপের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদান করুন। পরবর্তী স্ক্রিনে আপনি সাবস্ক্রাইব করার বিকল্প খুঁজে পাবেন। এক্ষেত্রে বামদিকের ক্রস আইকন সিলেক্ট করে সাবস্ক্রিপশন এড়িয়ে যাওয়া সম্ভব। এবার স্ক্রিনে রেডি টু স্ক্যান মেসেজ ভেসে উঠলে স্ক্যান বাটনে ক্লিক করুন।
স্ক্যান সম্পূর্ণ হলে রিপোর্টে স্মার্টফোনে ভাইরাস ও ম্যালওয়্যারের উপস্থিতি বা অনুপস্থিতি সংক্রান্ত প্রতিটি তথ্য উঠে আসবে। ডিভাইস ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে থাকলে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করে ভাইরাস মুছে ফেলা যাবে।
ডিভাইসে ভাইরাস থাকলে অধিকাংশ ক্ষেত্রে অ্যাপ তা ‘আনইনিস্টল’ করার পরামর্শ দেবে। সেই পরিস্থিতিতে স্মার্টফোন থেকে ভাইরাস বিদায়ের জন্য শুধু ‘ওকে’ বাটনে ক্লিক করতে হবে। এছাড়া রিপোর্টে উঠে আসা অন্যান্য ক্ষতিকারক ইস্যু সমাধানের জন্য অ্যাপের নির্দেশ অনুসরণ করুন। সবশেষে ডিভাইস রিবুট করে পুনরায় ব্যবহার চালু করতে হবে
যদি উপরের পদ্ধতিতে কোনো কাজ না হয়, সে ক্ষেত্রে সেটিংস অপশনে গিয়ে> সিস্টেম> রিসেট অপশন> ইরেস অল ডেটা অপশন সিলেক্ট করতে হবে। তাহলে দেখবেন আপনার ফোনের সব ডাটা ডিলেট হয়ে নতুন ফোনের ন্যায় মোবাইল অন হবে। এরপর একটি একটি করে প্রয়োজনীয় অ্যাপসগুলো ইন্সটল করে নিন।
এরপর খুব ভালোভাবে ফোনটি ব্যবহার করুন। পরে দেখবেন আপনার ভাইরাস ফোন থেকে দূর হয়েছে। তবে মনে রাখবেন, ফোন রিসেট করলে আপনার মোবাইলের অভ্যন্তরীণ সব ডাটা চলে যাবে। সেক্ষত্রে রিসেট মারার আগে ভেবে দেখুন, তারপর করুন।
ভাইরাস আসলে একটি স্মার্টফোনকে একেবারে অকার্যকর করে ফেলে। তাই ভাইরাস মোবাইলে প্রবেশের আগে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। তবে আমি, আপনি, আমরা কেউই তো ভাইরাস দেখতে পায় না। তাহলে বুঝবো কীভাবে? বুঝতে পারবো না ঠিকই। তবে অযাচিত-অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ইন্সটল করা থেকে দূরে থাকা আমাদের প্রয়োজন। তাহলে আমরা মোবাইলকে ভাইরাসমুক্ত রাখতে পারবো।
ইউডি/সুস্মিত

