লঙ্কানদের বিপক্ষে পাইপলাইনে নজর বিসিবির

লঙ্কানদের বিপক্ষে পাইপলাইনে নজর বিসিবির

উত্তরদক্ষিণ । বুধবার, ২০ এপ্রিল ২০২২ । আপডেট ১৩:৩৫

দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ মে বাংলাদেশে এসে পৌঁছাবে শ্রীলঙ্কা জাতীয় দল। সেই মোতাবেক সময় আছে আর সপ্তাহ তিনেক। এমনিতেই জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই নড়বড়ে। সেই সঙ্গে মরার ওপর খাড়ার ঘা হিসেবে এসেছে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ইনজুরি। সাউথ আফ্রিকা সিরিজে ইনজুরিতে পড়েছেন এই দুই পেইসার। গোড়ালির চোটে মাঠে নামতে পারেননি শরীফুল। আর তাসকিন প্রথম টেস্ট চলাকালীনই ডান কাঁধে আঘাত পান। ফলে দ্বিতীয় টেস্টে তার খেলা হয়নি। তাই শ্রীলঙ্কা সিরিজে থাকা হচ্ছে না এই দুই পেইসারের। তবে আসন্ন সিরিজে শরিফুলকে পাওয়া না গেলেও তাসকিনকে পাওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষীণ।

এই দুই পেসারের না থাকার বিষয়টি বেশ ভাবাচ্ছে ক্রিকেট বোর্ডকে। যার কারণে পাইপলাইনে থাকা পেসারদের পরখ করে দেখতে চাইছে বোর্ড। আসন্ন লঙ্কা সিরিজে তাসকিন ও শরিফুলের স্থানে তাদের খেলানোর পরিকল্পনা করছে বিসিবি। সম্প্রতি সংবাদমাধ্যমকে বিষয়টি জানান জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক।রাজ্জাক বলেন, চোটের কারণে এরা (তাসকিন, শরিফুল) বাইরে গেলেতো স্বাভাবিকভাবেই আমাদের বিকল্প ভাবতে হবে। পাইপলাইনে যারা আছে তাদের মধ্য থেকেই চেষ্টা করা হবে। যদি ওরা দুজনেই বাদ পড়ে তাহলে পাইপলাইনের সেরা দুজন, যদি একজন বাদ পড়ে তাহলে পাইপলাইনের সেরা একজন সুযোগ পাবে

তিনি আরও বলেন, এখনো পুরোপুরি মেডিক্যাল রিপোর্ট আসেনি। যদি দুজনেই বাদ পড়ে একটুতো সমস্যার ব্যাপার। কারণ ওরা দুজন সাম্প্রতিক সময়ে শুধু টেস্ট নয় সব ফরম্যাটেই ভালো করতেছে। বাকি যারা আছে তারা যে খারাপ বা পারবে না সেটা না। জাতীয় দলের এই নির্বাচক মনে করেন, পাইপলাইন থেকে যারা জায়গা পাবে সেটি হতে যাচ্ছে তাদের জন্য অনেক বড় একটি সুযোগ। দুইজন রেগুলার পেসার না পেলেও নতুনদের বিষয়ে বেশ আশাবাদী তিনি।

রাজ্জাক বলেন, কিন্তু একদম রেগুলার যারা খেলে তাদের আত্মবিশ্বাসের লেভেলটা উপরে থাকে। সে ক্ষেত্রে ওরা দুজনেই সিরিজটা না খেললে আমাদের একটু সমস্যা হলেও হতে পারে। কিন্তু আমি আশাবাদী, বাকি যারা আছেন দলের তাদের জন্য এটা বড় সুযোগ। মানে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট ম্যাচের প্রথমটি শুরু হবে ১৫ মে। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।এরপর দুই দল ফিরে আসবে ঢাকায়। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ তারিখ গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading