হিরানির ছবির জন্য সিগনেচার পোজ বাদ দেবে শাহরুখ!

হিরানির ছবির জন্য সিগনেচার পোজ বাদ দেবে শাহরুখ!

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ । আপডেট ১২:৫৫

বড় খবর দিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। নির্মাতা রাজকুমার হিরানির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে নতুন সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন এই অভিনেতা।

সম্প্রতি একটি মজার ভিডিও শেয়ার করে খবরটি জানান শাহরুখ খান। ভিডিওটি থেকে জানা যায় হিরানি-খানের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে ‘ডানকি’। যদিও আগে থেকেই তাদের জুটিবদ্ধ হয়ে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা সত্যি হলো।

টুইটারে ভিডিও শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লজ হয়ে গেলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাব। দেখা যাবে আমি সেটেই থেকে যাব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পারছি বলে কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত।

সেখানে হিরানির কাছে শাহরুখ জানতে চান, ‘সঞ্জু চরিত্রে রণবীর কাপুর, আমির পিকে, মুন্না ভাই এমবিবিএস চরিত্রে সঞ্জু বাবা (সঞ্জয় দত্ত)। সব আইকনিক চরিত্র। আমার জন্য কি এমন কোনো চরিত্র আছে আপনার কাছে?’

উত্তরে হিরানি বলেন,আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে। উচ্ছ্বসিত শাহরুখ পাল্টা প্রশ্ন করেন, সিনেমায় কমেডি আছে? হিরানি বলেন,অনেক। শাহরুখ আবার প্রশ্ন করেন, আবেগ আছে? হিরানি বলেন, আছে।

এরপর খুশিতে সেই আইকনিক স্টাইলের মতো শাহরুখ তার দুই হাত মেলে জিজ্ঞেস করেন, রোমান্স আছে? হিরানি বলেন, আছে, তবে এই সিগনেচার পোজ এবার বাদ দিতে হবে। হিরানির সিনেমার জন্য কিং এতোটাই আগ্রহী যে, নিজের বিশেষ পোজটি তো দূরের কথা, হাত পর্যন্ত কেটে ফেলতে রাজি। অভিনেতা বলেন, আপনি চাইলে হাতই কেটে ফেলবো।

জানা যায়, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’। সিনেমাটি শাহরুখের বিপরীতে থাকবেন তাপসী পান্নু। শাহরুখ নিজের পোস্টে তাপসীকে ট্যাগ করেছেন, আবার তাপসীও শাহরুখকে ট্যাগ করেছেন।

এদিকে, শাহরুখ খান বর্তমানে তার কামব্যাক সিনেমা ‘পাঠান’র কাজে ব্যস্ত রয়েছেন। এই সিনেমাটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading