ঝড়বৃষ্টিতে কাটতে পারে এবারের ঈদ

ঝড়বৃষ্টিতে কাটতে পারে এবারের ঈদ

উত্তরদক্ষিণ । সোমবার, ২ মে ২০২২ । আপডেট ১০:০০

বাংলাদেশের আকাশে রবিবার (১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে, মঙ্গলবার ঈদের দিন দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দমকা বা ঝড়ো হাওয়া থাকবে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর বলছে, চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনশীল থাকবে। মঙ্গলবার ও বুধবার যেকোনো সময় সারা দেশে ঝড়-বৃষ্টি হতে পারে।

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading