ক্রিকেট তারকাদের ঈদ শুভেচ্ছা

ক্রিকেট তারকাদের ঈদ শুভেচ্ছা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩ মে ২০২২ । আপডেট ১৬:১৩

পবিত্র রমজানের শুদ্ধতা শেষে বিশ্বের বুকে এখন আনন্দের রেণু ছড়িয়ে পড়েছে, ঈদের আনন্দ। বাংলাদেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে ঈদ উল ফিতর। ঘরে ঘরে নতুন কাপড় পরে আর খাওয়ার ধুম পড়েছে। ক্রিকেটাররাও বাদ যাননি।

তারা তাদের আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ তার বন্ধু ও পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুক পেজে লিখেছেন, ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন।

ছুটি কাটাতে গ্রামে গেছেন মেহেদী হাসান মিরাজ। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে স্পিন অলরাউন্ডার লিখেছেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন। সবাইকে ঈদ মোবারক।

ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড রান করা এনামুল হক বিজয় মেয়ের সঙ্গে ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক সবাইকে। আফিফ হোসেন ধ্রুব নিজের ছবি দিয়ে লিখেছেন, সবাইকে ঈদ মোবারক।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ভিডিও পোস্টে শুভেচ্ছা জানান, সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ হোক সবার জন্য আনন্দময় আর ঈদ কাটুক সুস্থতায় এই শুভ কামনায়- ঈদ মোবারক।

মাহমুদউল্লাহ একটি ঈদ কার্ড পোস্ট করেছেন, যেখানে লেখা, এই ঈদ উল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ ও সুখ, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরছি। চলুন নিরাপদে একে অন্যের সঙ্গে আমরা ঈদ উদযাপন করি।

সাকিব আল হাসান তার ফেরিফায়েড ফেসবুক পেজে একটি গ্র্যাফিক্যাল ছবি দিয়ে লিখেছেন, এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!

অফিসিয়াল ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানান মুমিনুল হকও। ১৫ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। তার আগে টেস্ট অধিনায়ক পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ জেলা কক্সবাজারে চলে গেছেন। ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ঈদ মোবারক।

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading