শেখ হাসিনা কোনো অন্যায় করেন না : পরিকল্পনামন্ত্রী

শেখ হাসিনা কোনো অন্যায় করেন না : পরিকল্পনামন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩ মে ২০২২ । আপডেট ২২:৫০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌আমি আজ এই ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অন্যায় কাজ করেন না, অসৎ কাজ করেন না, তার কোনো নিজস্ব ব্যবসা-বাণিজ্য নেই।

মঙ্গলবার (৩ মে) সুনামগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু করার আগে হাজারো মুসল্লির সামনে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে। তিনি সব সময় দেশের মানুষের চিন্তা করেন। তার মতো সৎ একজন নেত্রীর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এসময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading