২০ কোটি টাকার ওষুধ দিয়ে শ্রীলঙ্কার পাশে বাংলাদেশ

২০ কোটি টাকার ওষুধ দিয়ে শ্রীলঙ্কার পাশে বাংলাদেশ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৫ মে ২০২২ । আপডেট ১৫:০০

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিচ্ছি। আগামীতে প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে। শ্রীলঙ্কা একটি সংকটের মধ্যে দিয়ে চলেছে৷ প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে আমরা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছি।

ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছেন। আমরা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রীলঙ্কার পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা সব সময় প্রতিবেশীদের পাশে আছি। আগামীতেও থাকব।

উল্লেখ্য, চরম অর্থনৈতিক মন্দা চলছে শ্রীলঙ্কায়। খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সংকট মোকাবিলা করছে দেশটি। সেখানে ওষুধের জন্য ফার্মেসি থেকে ফার্মেসিতে ঘুরছেন অনেকেই। বহু ফার্মেসি ঘুরেও অনেকেই জরুরি ওষুধ জোগাড় করতে পারছেন না।

ইউডি/

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading