ব্যক্তিত্ব ও সাহসিকতায় বঙ্গবন্ধু ছিলেন হিমালয়সম
বিনয় দাস । রবিবার, ১৫ মে ২০২২ । আপডেট ০৯:১০
১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ন্যাম সম্মেলনের এক সময় কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ক্যাস্ট্রো বলেছিলেন “আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তি ও সহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য।
বাংলাদেশের স্বাধীনতা যার হাত দিয়ে গড়ে উঠেছে,যার কণ্ঠদীপ্ত আহ্বানেই অস্ত্রহীন মানুষও যুদ্ধে নেমেছে, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে সংগ্রাম ও আন্দোলনের মধ্যদিয়ে। রাজনৈতিক জীবনে যেমন তিনি অর্জন করেছেন শীর্ষ সাফল্য,রাষ্ট্রনায়ক হিসেবে দেশের মানুষের মনে একজনই ঠাই করে নিয়েছেন,তিনি বঙ্গবন্ধু।
ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট (১৯৭২ সালের এক সাক্ষাৎকারে) বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার শক্তি কোথায়? ‘বঙ্গবন্ধু সে প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আমার জনগণকে ভালোবাসি ৷’ আর আপনার দুর্বল দিকটা কী? ”বঙ্গবন্ধুর উত্তর, ‘আমি আমার জনগণকে খুব বেশি ভালোবাসি৷’ যে মানুষ এ কথা বলতে পারেন তিনি যুগে যুগে জন্মান না। আর জন্মান না বলেই ১৯৭১ সালে স্বনামধন্য বিদেশি সংবাদ মাধ্যম নিউজউইক শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ উপাধি দেয়। আর বিবিসি জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় প্রথম স্থান অধিকার করেন তিনি, মানুষেরই ভোটে।
মার্টিন লুথার কিং জুনিয়র, ১৯৬৩ সালে “আমার একটি স্বপ্ন আছে” বক্তৃতা করেছেন। ওয়াশিংটন, ডিসি-তে মার্চের সময় তার “আই হ্যাভ এ ড্রিম” যা ২৮ আগস্ট, দেওয়া হয়েছিল, মানব ইতিহাসের বাগ্মীতা অন্যতম সেরা অংশ। এটা নৈপুণ্য মিশ্রিত, পুনরাবৃত্তির বাগ্মী কৌশল সহ সমৃদ্ধ ভাষা ও নির্ভীক। সবচেয়ে বিখ্যাত বক্তৃতা দেওয়ার পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে একজন ঘাতকের বুলেটে মারা যান কিং।
অবিভক্ত ইন্ডিয়া থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর তিনি আন্দোলন করেছেন শোষণ,বৈষ্যম ও অন্যায়ের বিরুদ্ধে। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। যেখানেই শোষণ ও বৈষম্য সেখানেই অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এ কারণে নদীবেষ্টিত গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেও তিনি হয়ে উঠেছেন এ উপমহাদেশের শীর্ষ রাজনীতিবিদের একজন।
ইউডি/সুস্মিত

