এসইউবি’তে কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিবস পালিত

এসইউবি’তে কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিবস পালিত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ । আপডেট ১৭:৪৫

“স্বপ্ন এবার হোক সফল” শিরোনামে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মদিবস অনুষ্ঠান ।

বৃহস্পতিবার (২৬ মে) ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ম. হামিদ, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ডঃ নাশিদ কামাল, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ড. লিনা তাপসী খান, সহযোগী অধ্যাপক, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন অধ্যাপক ডঃ নাওজিয়া ইয়াসমিন, প্রো-উপাচার্য,স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সভাপতির বক্তব্যে ড. মোঃ আনোয়ারুল কবীর, উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। উপস্থিত ছিলেন ডাঃ এ এম শামীম, প্রেসিডেন্ট, বোর্ড অব ট্রাস্টিজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ইয়াসমিন মুসতারি গেয়েছেন-আকাশে আজ ছড়িয়ে দিলাম, তরুন প্রেমিক, আঞ্জলি লহ মোর, লাইলি তোমার, তেপান্তরের মাঠে, দূর দ্বীপ বাসিনী এর মত জনপ্রিয় নজরুল গীতি । ইউসুফ আহমেদ খান এর কণ্ঠে – আমার কোন কুলে, আবার ভালোবাসার সাধ জাগে, আলগা করগো খোপার বাঁধন, রুমা ঝুমা ঝুম ঝুম, আমার নয়নে গান গুলো উপস্থিত সকলে উপভোগ করেছেন। পাশাপাশি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ উদ্বোধনী গানে –দাও সৌর্য , দাও ধৈর্য, নৃত্য-জয় হোক জয় হোক, বল বীর বল উন্নত মম শির ও আবৃত্তি পরিবেশন করেছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশর এপ্লাইড আর্টস বিভাগ উপদেষ্টা ও রবীন্দ্র সংগীত শিল্পী অণিমা রায়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading