বঙ্গবন্ধুর ভাবনাতেই বাংলাদেশ সবুজায়নের চাদরে আচ্ছাদিত

বঙ্গবন্ধুর ভাবনাতেই বাংলাদেশ সবুজায়নের চাদরে আচ্ছাদিত

আজহারুল ইসলাম । রবিবার, ২৬ জুন ২০২২ । আপডেট ১৬:৪৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি শুরু করেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার কাজ। দেশ পুর্নগঠনে দূরদর্শিতার পরিচয় দেন তিনি, যার মধ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ উল্লেখযোগ্য। দীর্ঘ নয় মাসের যুদ্ধে বৃক্ষসম্পদের যে ক্ষতি হয়েছিল তা থেকে উত্তরণের দেশজুড়ে বঙ্গবন্ধু শুরু করেন বৃক্ষরোপণ অভিযান। গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন জনগণকে। এজন্য গণভবন এবং বঙ্গভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে রোপণের উদ্যোগ নেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রকৃতি প্রেমিক। একজন পরিবেশ প্রেমিক। দেশমাতৃকার প্রতি যে দরদ ও ভালোবাসা বঙ্গবন্ধু সব সময় অনুভব করতেন, ঠিক তেমনি দেশের প্রকৃতি ও পরিবেশের প্রতিও ছিল অন্যরকম ভালোবাসা। একজন প্রকৃতি প্রেমিক হিসেবে বঙ্গবন্ধু সব সময় সুজলা সুফলা স্বপ্নের বাংলাদেশ গড়তে আত্মনিয়োগ করতেন। বঙ্গবন্ধু নিবিড়ভাবে ভালোবেসেছিলেন বাংলার মাটি, মানুষ, পরিবেশ, প্রকৃতিকে। তিনি সর্বস্তরে বৃক্ষরোপণের ডাক দিয়েছিলেন, উপকূলীয় বনায়ন করেছিলেন, বন্যপ্রাণী রক্ষা আইন প্রণয়ন করেছিলেন, জলাভূমি রক্ষার রূপরেখা প্রণয়ন করে বহুমুখী কর্মকান্ড গ্রহণ করেছিলেন, যা ছিল সুস্থ এবং পরিবেশবান্ধব সমাজব্যবস্থার বহিঃপ্রকাশ।

সদ্য একটি স্বাধীন দেশে বৃক্ষসম্পদের যে ক্ষতিসাধন হয়েছে, সে ক্ষতি পূরণের জন্য ১৯৭২ সালে ঢাকার রেসকোর্স ময়দানের ঘোরদৌড় বন্ধ করেন বঙ্গবন্ধু। এই ময়দানে গাছ লাগিয়ে নাম দেন সোহরাওয়ার্দী উদ্যান। গণভবন ও বঙ্গভবনে গাছ লাগিয়ে দেশের মানুষকে উদ্বুদ্ধ করেন, দেশজুড়ে শুরু করেন বৃক্ষরোপণ কর্মসূচি। বাড়ির আশেপাশে, পতিত জমিতে বৃক্ষরোপণে সবাইকে আহ্বান জানান তিনি। উপকূলীয় এলাকাকে সবুজায়ন করার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। একজন পরিবেশ প্রেমিক, প্রকৃতি প্রেমিক হিসেবে বঙ্গবন্ধু সব সময় পরিবেশের উন্নয়নের বিষয়টি প্রাধান্য দিতেন। উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণের বিষয়টি অনুধাবন করেন এবং জনসচেতনতা আনয়ন করেন। আজকের বাংলাদেশের রাস্তার দুপাশে যে সারি সারি বৃক্ষরাজি আমাদের প্রকৃতিকে অপরূপ করেছে, দৃষ্টিনন্দন করেছে, এর সূচনা হয়েছিল জাতির জনকের হাত ধরেই। আর তাই তো দুর্যোগ মোকাবিলায় সারাবিশ্বে বাংলাদেশ রোলমডেল হিসেবে পরিচিত। বাংলাদেশ আজ সবুজায়নের চাদরে আচ্ছাদিত। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জাতির জনকের পথেই হাঁটছে বর্তমান সরকার। সারাদেশে নানা প্রজাতির বৃক্ষে শোভিত নির্মল পরিবেশ। পরিবেশপ্রেমী বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading