বাঙালির জাতীয় জাগরণের একমাত্র পথদ্রষ্টা শেখ মুজিব

বাঙালির জাতীয় জাগরণের একমাত্র পথদ্রষ্টা শেখ মুজিব

কায়সেদ জামান । বুধবার, ১৩ জুলাই ২০২২ । আপডেট ০৯:৫৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় ইতিহাসে সবচেয়ে খ্যাতিমান, সবচেয়ে স্মরণীয় ও বরণীয় নাম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি। বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন সূত্রে গ্রথিত। বঙ্গবন্ধু না জন্মালে বাংলাদেশ নামের কোনো দেশ হতো কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই অর্থেই বলা হয়, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। ব্যক্তিনাম ও দেশনাম এভাবে একাকার হয়ে যাওয়ার নজির বিশ্বে বিরল। তিনি ছিলেন জাতীয় জাগরণের তুর্যবাদক। জাতিকে উজ্জীবিত ও প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার অবদান বলতে গেলে একক। তিনি ভাষাভিত্তিক ও জাতিভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমাদের অশেষ ঋণে আবদ্ধ করে গেছেন। আজ গভীর শ্রদ্ধায় ও কৃতজ্ঞতায় আমরা তাকে স্মরণ করছি।

বঙ্গবন্ধু অমর, চিরঞ্জীব। তার দেহ, তার জীবন্ত অস্তিত্ব আমাদের সামানে নেই বটে; তবে তিনি এদেশের সর্ব প্রজন্মের মানুষের চেতনায় ও হৃদয়ে স্থায়ী আসন পেতে বসে আছেন। বাংলাদেশ যতদিন থাকবে, এ জাতির একটি মানুষ যতদিন জীবিত থাকবে, তার নাম ততদিন বেঁচে থাকবে। দুঃখের বিষয়, বঙ্গবন্ধুর দুর্নীতিমুক্ত সোনার বাংলায় এখনও দুর্নীতি-অনিয়ম রয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এর কার্যকর প্রতিকার হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলেছেন। জাতির পিতার কন্যা হিসেবে তিনি দুর্নীতিবাজদের রেহাই দেবেন না এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আকাক্সক্ষার সোনার বাংলাকে অব্যাহত গতিতে এগিয়ে নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন ঘটেছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন তা এক ধাপ এগিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমে আগামী বিশ বছরে দেশ উন্নত দেশে পরিণত হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। বঙ্গবন্ধু সারাজীবন দুঃখী মানুষের কথা বলেছেন। তাদের মুখে হাসি ফোটাবার জন্য নিরন্তর কাজ করেছেন। সোনার বাংলার মানুষ সুখে থাকবে-এ স্বপ্ন আজীবন লালন করেছেন। তাঁর এ স্বপ্ন যাতে মলিন হয়ে না পড়ে, এ ব্যাপারে সরকারকে উদ্যোগী এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করে তাদের মুখে হাসি ফোটাতে হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading