সূচকের পতনেই লেনদেন শেষ

সূচকের পতনেই লেনদেন শেষ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৭ জুলাই ২০২২ । আপডেট ১৬:৫০

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পরযন্ত মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্রে-ডিএসই ও সিএসই।

রবিবার ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৭ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রবিবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading