বড় পতনে লেনদেন ৩ মাস আগের অবস্থানে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ । আপডেট ১৬:৫৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৩০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। সূত্র-ডিএসই ।
এর আগে গত ১৮ এপ্রিল ডিএসইতে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯৫ কোটি ৯৪ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/সুস্মিত

