ডিএসইএক্স ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন

ডিএসইএক্স ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ জুলাই ২০২২ । আপডেট ১৬:২৫

দেশের পুঁজিবাজারে রক্তক্ষরণ যেন কোনোভাবেই থামছে না। সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (২৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৫২ পয়েন্টে; যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকের। এর আগে ২০২১ সালের ২৯ জুন সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪২ পয়েন্টে।

ডিএসইতে এদিন টাকার অংকে লেনদেনও নেমেছে তলানিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০৫ কোটি ৯৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বা ১ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৮ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রবিবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading