সুবার ঈদ পুনর্মিলনী ২০২২ পালিত

সুবার ঈদ পুনর্মিলনী ২০২২ পালিত

উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ জুলাই ২০২২ । আপডেট ১৩:২০

গত ২৯ জুলাই ২০২২ স্টেট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (সুবা) ঈদ পুনর্মিলনী ২০২২ পালিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ” আমাদের ক্যাম্পাস নাচবো, গাইবো, আড্ডা দিব, মজা করব, ছবি তুলব, ভালবাসব হুররে…….”

এলামনাই বৃন্দ পুরোনো দিনে ফিরে গিয়েছেন & ক্যাম্পাসও তার পুরোনো ছাত্র-ছাত্রীদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত ছিল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সুবার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সুবার উপদেষ্টা রবিউল ইসলাম জমাদ্দার, সুবার সদস্য সাবিহা, রাইসা, মেহেদী ও সুবার সদস্য বাউল শিল্পী ওলি।

ইব্রাহিম রাসেল বলেন, আজকের এই অনুষ্ঠানে আমরা আবারও বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে যাব & সুবা এলামনাই ও বিশ্ববিদ্যালয়ের সেতু বন্ধনের মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে & যাবে।

প্রফেসর ডঃ আনোয়ারুল কবির বলেন, সুবা অত্যন্ত দক্ষতার সঙ্গে তার কাজ পরিচালনা করে যাচ্ছে। সুবা সামাজিক কাজের সাথে সাথে এলামনাই বৃন্দের বিনোদনের ও ব্যবস্থা করে যাচ্ছে যার বহিঃপ্রকাশ আজকের এই ঈদ পূনমিলনী। তাছাড়া সুবা বিশ্ববিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে এগিয়ে এসেছে যাহা বাংলাদেশের খুবই কম সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান। বিশ্ববিদ্যালয়ের উউন্নতির জন্য সুবা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সাথে কাজ করে যাবে & সুবার যে কোন ভাল উদ্যোগের সাথে বিশ্ববিদ্যালয় পাশে থাকবে৷

সুবার সম্মানিত সভাপতি ডাঃ শওকত আরা হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবার প্রধান পৃষ্ঠপোষক ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভিসি প্রফেসর ডঃ আনোয়ারুল কবির। আরো উপস্থিত ছিলেন সুবার পৃষ্ঠপোষক প্রফেসর আনিস আলম সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রায়হান উল ইসলাম, বিজনেস বিভাগের জনপ্রিয় শিক্ষক নিপা সাহা, সুবার উপদেষ্টা বৃন্দ, কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading