এক বছরে জাপার আয় ২ কোটি ১০ লাখ

এক বছরে জাপার আয় ২ কোটি ১০ লাখ
জাপা

উত্তরদক্ষিণ । রবিবার, ৩১ জুলাই ২০২২ । আপডেট ১৫:০০

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) আয় হয়েছে দুই কোটি ৯ লাখ টাকা। দলটির আয়ের বিপরীতে ব্যয় হয়েছে ৮৪ লাখ টাকা।

রবিবার (৩১ জুলাই) জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন জমা দেন। যদিও দলটির আয়ের ও ব্যয়ের খাত প্রতিবেদনে উল্লেখ ছিল না।

রেজাউল ইসলাম ভূইয়া বলেন, আওয়ামী লীগের পর ২০২১ সালে জাতীয় পার্টির ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। গত বছর ব্যাংক জমাসহ দলটির আয় ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থিতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।

এছাড়া, আজ সকালে ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দেয় আওয়ামী লীগ। দলটির আয়-ব্যয়ের হিসাবে বলা হয়েছে, ২০২১ সালের ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি বলে জানায় দলটি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading