কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হয় বিরিয়ানির পাত্র?

কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হয় বিরিয়ানির পাত্র?

উত্তরদক্ষিণ । সোমবার, ০১ আগস্ট ২০২২ । আপডেট ২০:৪৫

শহরের অলি-গলিতে নজরে পড়ে বিরিয়ানি কিংবা তেহারির দোকান। বিরিয়ানির এসব পাত্র চোখে পড়লেই দেখবেন এগুলো সব সময় লাল কাপড়ে মোড়া থাকে। কিন্তু কেন? কোনওদিন ভেবে দেখেছেন কি বিষয়টা? আসুন জেনে নিই এর পেছনের গল্প।

ইতিহাস ঘাটলে জানা যায়, সম্রাট হুমায়ুনের খাদ্য পরিবেশনে ‘দরবারি রীতি’ অনুযায়ী, রুপালি পাত্রে খাবার পরিবেশন করা হলে তা লাল কাপড় দিয়ে ঢাকা হতো আর অন্য ধাতব বা চিনামাটির পাত্রগুলোকে সাদা কাপড়ে ঢেকে অতিথিদের সামনে পরিবেশন করা হতো। পরবর্তীকালে মুঘল দরবারেও এই রীতি অনুসরণ করা হয়। খাদ্য পরিবেশনের এই রীতি ও রঙের ব্যবহার যুগে যুগে নবাবরা অনুসরণ করে এসেছেন।

অনেকেই মনে করেন, সেই তখন থেকেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে ঢাকার রীতি চলে এসেছে। তবে এ ক্ষেত্রেও মতান্তর রয়েছে। অনেকের ধারণা, ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসায়িক খাতিরে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই এই পন্থা মেনে চলেন বিক্রেতারা। তবে ইতিহাস বা ঐতিহ্যের ব্যাখ্যা যা-ই হোক না কেন, লাল কাপড়ে মোড়া বিরিয়ানির পাত্রের সঙ্গে অসংখ্য ভোজনরসিক মানুষের ভালবাসার সম্পর্ক, সে নিয়ে কারও বোধ হয় মতভেদ নেই।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading