টি-টোয়েন্টি দলে হঠাৎ মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি দলে হঠাৎ মাহমুদউল্লাহ

উত্তরদক্ষিণ । সোমবার, ০১ আগস্ট ২০২২ । আপডেট ২০:৫৫

নুরুল হাসান সোহানের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়কত্ব পাননি তিনি। সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। সোমবার (১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয় সোহানকে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে দায়িত্ব সামলান তিনি। ২য় ম্যাচে আঙুলে চোট পাওয়ায় দল থেকে ছিটকে যান টি-টোয়েন্টির নতুন এ অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনে। মঙ্গলবারের (২ আগস্ট) শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই এই অলরাউন্ডারের।

এদিকে অধিনায়ক সোহান ছিটকে যাওয়ায় বিশ্রামের নামে দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহকে আবার ফেরানো হয়েছে শেষ ম্যাচের জন্য। তবে এ ম্যাচে অধিনায়কত্বে থাকছেন না তিনি। ওয়ানডে দলের অংশ হিসেবে মাহমুদউল্লাহ ইতোমধ্যে জিম্বাবুয়েতে অবস্থান করছেন। তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়া সোহান সোমবার (১ আগস্ট) হারারে থেকে দেশে ফিরবেন।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading