সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সূচকের সাথে বেড়েছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ আগস্ট ২০২২ । আপডেট ১৬:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ১৩ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading