প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন যেভাবে

প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন যেভাবে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ আগস্ট ২০২২ । আপডেট ০৯:০০

ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করলেই হ্যাকার বা দুষ্কৃতিকারীরা ছবি চুরি করেন। বিশেষ করে নারী ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি বেশি হোন। তবে কিছুটা কৌশলী হলে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। চলুন তাহলে জেনে নিই, যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করতে প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে প্রোফাইল ট্যাপ করুন। এরপর উপরের দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। সেখান থেকে লক প্রোফাইল অপশন সিলেক্ট করুন। স্ক্রিনের নীচে লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করুন। এরপর আপনি প্রোফাইলের ছবি আপলোড করলে কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করে চুরি করতে পারবে না।

একই সুবিধা ফেসবুক ডেস্কটপ ভার্সন থেকেও পাবেন। তাহলে চলুন জেনে নিই, যেভাবে ফেসবুক প্রোফাইলের ছবি চুরি বন্ধ করবেন। প্রথমে ব্রাউজার থেকে ফেসবুক ডটকম ওপেন করতে হবে। তারপরে প্রোফাইল ওপর ক্লিক করুন। এরপর আগের মতোই থ্রিডট মেনুতে ক্লিক করুন। সেখান থেকে লক প্রোফাইল অপশনে ক্লিক করুন। এবার প্রোফাইল লক করার কথা জানিয়ে একটি পপ আপ মেসেজ স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে স্ক্রিনের নীচে লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করুন। এরপর আপনি প্রোফাইলের ছবি আপলোড করলে কেউ স্কিনশট বা ডাউনলোড করে চুরি করতে পারবে না।

এদিকে, ইতিহাসের সবচেয়ে বাজে ও বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মুখপাত্র। গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা দাবি করছেন, ফেসবুকের পাশাপাশি টিকটকসহ অন্যান্য সমমনা প্লাটফর্মগুলোর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের বিজ্ঞাপনী মার্কেটের মোট ২০ শতাংশ ফেসবুকের দখলে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অবস্থান ধরে রাখলেও মহামারির পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। তাছাড়া অনলাইনের বিজ্ঞাপনী বাজারে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে। প্রতিষ্ঠানের এমন অবস্থায় মেটা প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আগামী বছর প্রতিষ্ঠানটি নিয়োগের ক্ষেত্রে আরও সচেতন হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading