জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপের আবেদন শুরু ১৬ আগস্ট
উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ আগস্ট ২০২২ । আপডেট ১০:০০
রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ১৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীরা প্রথম রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন। চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
রোববার (১৪ আগস্ট) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনেক আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি। অনেকে পেয়েও ভর্তি হয়নি। কেউ কেউ ভর্তি হয়েও পরে সেটি বাতিল করেছে তাদের তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হবে। কলেজ যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করেনি তারা আবেদন করতে পারবে না।
ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপের জন্য আবেদন করতে চাইলে তাকে অবশ্যই ২৩ আগস্টের মধ্যে ভর্তি বাতিল করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://www.nu.ac.bd এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।
ইউডি/সুস্মিত

