রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭, মামলা ৪৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭, মামলা ৪৯

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ আগস্ট ২০২২ । আপডেট ১২:৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক।

সোমবার (১৫ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৪ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯৭৬ পিস ইয়াবা, ১৬৬ গ্রাম হেরোইন, ১৭৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ২৮ লিটার বিদেশি মদ ও ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading