প্রেমের গুঞ্জনে নীরবতা ভাঙলেন শেহনাজ

প্রেমের গুঞ্জনে নীরবতা ভাঙলেন শেহনাজ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ । আপডেট ০৯:১০

ইন্ডিয়ার অভিনেত্রী শেহনাজ গিল। সম্প্রতি গুঞ্জন ওঠে, নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন এই অভিনেত্রী।

ভাই শেহবাজের মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শেহনাজ। সেখানে এক সাংবাদিক তাকে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন। জবাবে শেহনাজ বলেন, ‘আপনার সঙ্গে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন আপনি কি তার সঙ্গে প্রেম করছেন? আমি কারো সঙ্গে ছবি তুললেই বা একসঙ্গে ঘুরতে গেলেই আমি প্রেমে পড়ে গেলাম? কেন মিথ্যা কথা বলা হচ্ছে আমার নামে? এরকম ফালতু কথা বললে আমি কিন্তু হাইপার হয়ে যাব।’

সম্প্রতি গুঞ্জন ওঠে— সালমানের ‘ভাইজান’ সিনেমার সেটে শেহনাজ ও রাঘব জুয়ালের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এছাড়া ইন্ডিয়ার হৃষিকেশে দু’জনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। তাদের মধ্যে ঘনিষ্ঠনতা দেখে অনেকেই ধারণা করছেন ডুবে ডুবে জল খাচ্ছেন তারা।

কিছুদিন আগেই শেহনাজের একটি ভিডিও ভাইরাল হয়। এতে সালমান খানকে জড়িয়ে ধরতে দেখা যায় তাকে। একই সময়ে জানা যায়, সালমানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় যুক্ত হয়েছেন শেহনাজ। এরপরই ভাইজানের সঙ্গে শেহনাজের প্রেমের গুঞ্জন ওঠে।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরে প্রতিযোগী ছিলেন শেহনাজ। সেই সময় টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর মুম্বাইয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। ভক্তরা এই জুটিকে ভালোবেসে ‘সিডনাজ’ বলে ডাকতেন। গত বছর মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ শুক্লা। এরপর শেহনাজের নতুন প্রেমের গুঞ্জনে ভক্তদের অনেকেই মর্মাহত হন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading