হ্যাকিং রোধে কড়া নিয়ম হোয়াটসঅ্যাপের

হ্যাকিং রোধে কড়া নিয়ম হোয়াটসঅ্যাপের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ । আপডেট ১০:০৫

হোয়াটসঅ্যাপ বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। প্রতিনিয়ত ব্যবহারকারী ধরে রাখতে নতুন নতুন সুবিধা যোগ করছে সাইটটি। এজন্য বাড়ছে হ্যাকিংসহ নানা অপ্রীতিকর ঘটনা। বিপুল সংখ্যক গ্রাহকের কারণেই এই প্ল্যাটফর্মে নিয়মিত হানা দেয় হ্যাকাররা। একটু অসর্তক হলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নতুন ফিচার আনছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। এবার লগইনে নতুন ফিচার নিয়ে এসে ফের সুরক্ষা আঁটসাঁট করলো বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপটি।

সুরক্ষার স্তর বাড়াতে আসছে লগইন অ্যাপ্রুভাল নামে নতুন ফিচার। এরই মধ্যে টু স্টেপ ভেরফিকেশন শুরু করেছে এই অ্যাপ। সেই ফিচারের উপরে নতুন লগইন অ্যাপ্রুভাল কাজ করবে। যারা একই অ্যাকাউন্ট কয়েকটি ডিভাসে ব্যবহার করেন তাদের জন্য বেশ সুবিধাই হবে। স্মার্টফোন ছাড়া আলাদা কোনো ডিভাইস থেকে লগইন করলে নতুন ফিচারে আপনার ফোনে নোটিফিকেশন আসবে। এরপর লগইন আছে এমন কোন ডিভাইস থেকে অনুমোদন দিলে তবেই নতুন লগ ইন সম্ভব হবে। হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, এরই মধ্যে লেটেস্ট বিটা ভার্সনে এই ফিচার পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। খুব শিগগির আপডেটের মাধ্যমে সব গ্রাহকের ফোনে এই ফিচার পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে আরও একটি নতুন ফিচার, যার সুফল পাবেন গ্রুপ অ্যাডমিনরা। এর সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা চাইলেই তাদের গ্রুপের যে কোনো মেসেজ ডিলিট করে ফেলতে পারবেন। ডিলিট হওয়া সে মেসেজ আর কোনো সদস্যই দেখতে পাবেন না।

আসলে এই ফিচার অ্যাডমিনের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চাইছে, যাতে তারা তাদের গ্রুপ আরও সুন্দর ও গুছিয়ে পরিচালনা করতে পারেন। আগে গ্রুপে ভুল করে দেওয়া কোনো মেসেজ ডিলেট করতে চাইলে তা করতে পারতেন যিনি তা পাঠিয়েছেন। সেই খবর জেনেও যেতেন অন্য সদস্যরা। তবে এখন কেউ জানতেই পারবেন না অ্যাডমিন কোন মেসেজ ডিলিট করেছেন। বিশ্বের সব দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাবেন এই বিশেষ ফিচারের সুবিধা। এরই মধ্যে বিটা ভার্সনে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে চালু হয়ে গিয়েছে এই সুবিধা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading