সূচক বাড়লেও কমেছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২১ আগস্ট ২০২২ । আপডেট ১৬:০০

প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে কমেছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই ।

রোববার ডিএসইতে ১ হাজার ৫৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০১ কোটি ৮৪ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ১ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৮ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading