চা বাগান মালিকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী

চা বাগান মালিকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ । আপডেট ১২:৩৫

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে আগামীকাল শনিবার (২৭ আগস্ট) চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দৈনিক হাজিরা ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবি আন্দোলন করছেন চা-বাগান শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই ইস্যুটি সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading