কাঁচা মরিচের কেজি ৩০ টাকা

কাঁচা মরিচের কেজি ৩০ টাকা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ আগস্ট ২০২২ । আপডেট ১৭:২০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে দেশি কাঁচা মরিচের দাম কমেছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে দাম। একই কারণে ইন্ডিয়া থেকে আমদানিও বন্ধ রয়েছে।

কাঁচা মরিচ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, কয়েক দিন ধরে দেশের আবহাওয়া ভালো থাকায় বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এতে বাজারে দেশি মরিচের সরবরাহ বেড়েছে। তাই কমছে মরিচের দাম। আমরা পাইকারি বাজার থেকে কম দামে কিনে খুচরা বাজারে কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি হচ্ছে। কিন্তু এখন দেশি মরিচের সরবরাহ বাড়ায় আমদানি বন্ধ আছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading