ফেসবুকের লগইন হিস্ট্রি মোছার উপায়

ফেসবুকের লগইন হিস্ট্রি মোছার উপায়

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ । আপডেট ১২:১৫

অনেকেই একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন। ফলে এক ডিভাইসে এক অ্যাপে একাধিক আইডি লগইন রাখা যায় না। আবার অনেকেই আছেন অফিসের ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন। এতে অনেক বড় সমস্যায় পড়তে পারেন। অ্যাকাউন্ট লগ আউট করার পর প্রোফাইল ছবিতে ক্লিক করে শুধু পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করা যায়।

এতে যে কেউ সহজেই আপনার অ্যাকাউন্টের এক্সেস নিয়ে নিতে পারে। এখানে ই-মেইল আইডি বা মোবাইল নম্বরের প্রয়োজন হয় না। শুধু পাসওয়ার্ড দিয়েই লগইন করা যায়। চাইলে এটি বন্ধ করে রাখতে পারেন। এছাড়াও আপনার লগইন ইনফরমেশ অফ করে রাখতে পারেন। এতে আপনি যে ডিভাইসেই লগইন করুন না কেন লগ আউট হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার লগইনের ইনফরমেশনও মুছে যাবে। এতে বড়সড় কোনো ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। এজন্য ডেস্কটপ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন। এবার ‘সেটিংস অপশন থেকে ‘সেটিংস অ্যান্ড লগইন’ নির্বাচন করুন। এখান থেকে লগইন অপশনের ‘সেভ ইওর লগইন ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন। এবার ‘রিমুভ অ্যাকাউন্ট’ ক্লিক করুন।

আপনি চাইলে ফেসবুক থেকে আপনার ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখতে পারবেন। এজন্য প্রথমেই আপনার ফেসবুক প্রোফাইলে লগইন করুন। এবার ফেসবুকের ‘সেটিংসে’ ক্লিক করুন। সেখান থেকে নির্বাচন করুন ‘প্রাইভেসি’ অপশনটি। এরপর পাবেন ‘প্রাইভেসি সেটিং অ্যান্ড টুলস’ অপশন। ক্লিক করে এগিয়ে যান। এরপর ‘অ্যাক্টিভিটি’ অপশনে গিয়ে, ‘হু ক্যান সি ইওর পোস্ট’ অপশনে ক্লিক করতে হবে।

সেটি ‘অনলি মি’ করে দিন। সঙ্গে নিজের সব পোস্ট ‘অনলি ফ্রেন্ড’ ক্লিক করে, লিমিট ফাস্ট পোস্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে চাইলে নিজের ইচ্ছা মতো স্ট্যাটাস, ট্যাগ, বা যে কোনো কিছু ‘অনলি মি’, ‘অনলি ফ্রেন্ড’ বা ‘পাবলিক’ করে রাখতে পারবেন। এখানে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, কে ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে, কে ইমেল আইডি দেখতে পারবে, কে নম্বর দেখতে পারবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিজের মতো করে সেট করতেপারবেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading