সূচকের সাথে লেনদেনেও ইতিবাচকতা

সূচকের সাথে লেনদেনেও ইতিবাচকতা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ আগস্ট ২০২২ । আপডেট ১৫:২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই।

বুধবার ডিএসইতে ২ হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ২৩৬ কোটি ৩৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৮ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading