নবাবী বিরিয়ানি রান্না করবেন যেভাবে

নবাবী বিরিয়ানি রান্না করবেন যেভাবে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১১:২০

বিরিয়ানি মানেই ভিন্ন স্বাদ। জিভে জল আনা নানা ধরনের বিরিয়ানি খেতে কে না পছন্দ করেন! তার সঙ্গে যদি যোগ হয় নবাবী স্বাদ তাহলে তো কথাই নেই। নবাবী বিরিয়ানি তৈরি করতে চাইলে জানা থাকা চাই সঠিক রেসিপি। তবেই বিরিয়ানি সুস্বাদু হবে। চলুন জেনে নেওয়া যাক নবাবী বিরিয়ানি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে
পোলাওর চাল- ১/২ কেজি (আধ সেদ্ধ)
খাসির মাংস- ১ কেজি
দই- ৫০০ গ্রাম
আদা-রসুন বাটা- ৪-৬ চা চামচ
কাঁচা মরিচ- ৪-৬টি
বড় পেঁয়াজ- ৮-১০টি
লেবুর রস- ২ টেবিল চামচ
মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
শাহ জিরা- ১/২ চা চামচ
এলাচ ও দারুচিনি- পরিমাণমতো
জাফরান রং- ২-৩ ফোঁটা
লবঙ্গ- ২টি
তেল- ২ কাপ
ঘি- ২ চা চামচ
লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
আদা রসুন বাটা দিয়ে মাংস ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা পেঁয়াজ ঠান্ডা করে গুঁড়া করে নিন। এবার ভাজা পেঁয়াজের ৩/৪ অংশের সঙ্গে দই, মরিচের গুঁড়া, দারুচিনি, কাঁচা মরিচ বাটা, এলাচ, শাহ জিরা, লবঙ্গ ও লবণ দিয়ে একসঙ্গে মাংস ম্যারিনেট করে রেখে দিন আরও ঘণ্টাখানেক।

পানিতে মধ্যে লবণ, দারুচিনি, লবঙ্গ, এলাচ ভিজিয়ে রেখে সুগন্ধি পানি তৈরি করুন। এবারে একটি তলা ভারী পাত্র তেল দিয়ে গ্রিজ করে প্রথমে এক স্তর আধ সেদ্ধ চাল দিন। চালের ওপর জাফরান রং, লেবুর রস, ঘি ও বাকি পেঁয়াজ ভাজা গুঁড়া দিয়ে ম্যারিনেট করা মাংস দিন। এর উপর আবার আধ সেদ্ধ চালের স্তর দিয়ে সুগন্ধি পানি ছড়িয়ে দিন। চাপা দিয়ে হালকা আঁচে রান্না করুন ১৫ মিনিটের মতো। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ইউডি/সুস্মিত

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading