আকবর আলির খানের প্রস্থান: দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

আকবর আলির খানের প্রস্থান: দাফন বুদ্ধিজীবী কবরস্থানে
আকবর আলি খানে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৪:০৫

অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের জানাজা নামাজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে গতকালে (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর আলি খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আকবর আলি খানকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার পথেই তিনি মারা গেছেন। আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান গণমাধ্যমকে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি।

মূলত আমলা হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন আকবর আলি খান। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নেন তিনি। পাশাপাশি শিক্ষকতাও করেন। দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এ অর্থনীতিবিদ। অবসরের পর লেখালেখি শুরু করেন পুরোদমে। অর্থনীতি, ইতিহাস, সাহিত্য বিচিত্র বিষয়ে তার লেখা গবেষণামূলক বই পাঠকের কাছে বেশ সমাদৃত। আকবর আলি খানের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading