সূচকের সাথে কমেছে লেনদেনও

সূচকের সাথে কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৮:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

রোববার ডিএসইতে ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩২ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৪১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading