অপার সম্ভাবনাময় জীব বৈচিত্রে সমৃদ্ধ গোপালগঞ্জের চান্দা বিল

অপার সম্ভাবনাময় জীব বৈচিত্রে সমৃদ্ধ গোপালগঞ্জের চান্দা বিল

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৩:৩০

দেশে যত বিল, বাওড়, হাওড় বা জলাভূমি আছে তার মধ্যে জীব বৈচিত্রে সমৃদ্ধ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চান্দা বিল। এই বিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, ৬টি মৌজা নিয়ে বিল চান্দার অবস্থান থাকলেও একে ঘিরে রয়েছে ২৭টি গ্রাম। বর্তমানে রয়েছে অপার সম্ভাবনা, চান্দার বিলের নামকরনেও রয়েছে নানান কল্প কাহিনী।

কতদিন আগে চান্দা বিলের জন্ম হয়েছে তার সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও সুন্দরবনাঞ্চল অধ্যুষিত এ এলাকায় ধারণা করা হয় এক সময় সুন্দরবন ছিল। কালেরগর্ভে প্রাকৃতিক দূর্যোগে বা ভূমিকম্পে বনাঞ্চল ধ্বসে বিলের সৃষ্টি হয়েছে বলে অনেক মৃত্তিকা বিজ্ঞানীরা ধারণা করছেন। কারণ চান্দার মাটিতে প্রচুর পিট কয়লা সেই ইঙ্গিত বহন করে। নামকরণের যত কল্পকাহিনী রয়েছে তার মধ্যে গ্রহণযোগ্য হলো যে, মোঘল আমলে দক্ষিণ বাংলার বিখ্যাত ব্যবসায়ী চাঁদ সওদাগর বাণিজ্য শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় দৈবাত মালামাল বোঝাই ৭টি নৌকা নিমজ্জিত হওয়ার পরই এই বিলের নাম বিল চান্দা নামকরণ হয়েছে।

চান্দা বিল এলাকায় কয়েক বছর আগেও যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা। ২টি গ্রামে এখনো নৌকার মাধ্যম ছাড়া চলা যায় না। এই বিলে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে বেঁচে আছে প্রায় ২০ হাজার পরিবার। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বিলে রয়েছে নানা প্রজাতির মাছ, পাখি-অতিথি পাখি, শাপলা ফুল, পিট কয়লা, কচুরীপানা, শেওলা, কেচো, পদ্মফুল, কলমীশাক, হিনচা শাক, পানি লজ্জাবতীগাছ, নল খাগড়া ইত্যাদি নাম না জানা প্রজাতির গাছ পালা জীবজন্তু। জীব বৈচিত্রের আধার ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বিলের উল্লেখযোগ্য সম্পদের বিবরণ তুলে ধরা হলো:

মাছ: চান্দার বিলের প্রাকৃতিক সম্পদের মধ্যে মাছ অন্যতম। এখানে প্রায় দেড়শ প্রজাতির মাছ এখনো বিদ্যমান। জলিরপাড় ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায় জানিয়েছেন, প্রতিদিন রাজধানী ঢাকার মোট চাহিদার ৪ ভাগের ১ ভাগ মাছ বিল চান্দা থেকে সরবরাহ করা হয়। এই মাছ ধরা, বিক্রি করা, মাছ প্রক্রিয়াজাতকরণের সঙ্গে কর্মসংস্থান করে জীবিকা নির্বাহী করে প্রায় ৮ হাজার পরিবার।

পিট কয়লা: চান্দা বিলে স্বতন্ত্র প্রাকৃতিক সম্পদ হলো পিট কয়লা। নি¤œাঞ্চলের এখনো প্রায় ১ হাজার পরিবারের একমাত্র আয় পিট কয়লা আহরণ করে বিক্রি করা। ক্রেতারা ওই শুকনো কয়লা দিয়ে বিশেষভাবে প্রস্তুত চুলায় রান্না করে। এই চুলায় পরিবেশ দূষণ অর্থাৎ ধোঁয়া হয় না বলে অনেক রাঁধুনী পিট কয়লা ব্যবহার পছন্দ করেন।

শাপলা ও শালুক: নিম্নাঞ্চল বা উচ্চ এলাকার লোকেদের কাছে বর্ষাকালীন সবজী হিসেবে শাপলা বহুল ব্যবহৃত। বিল চান্দার আশপাশের গ্রামবাসীরা বর্ষা মৌসুমে শাপলা সবজি হিসেবে খায়। এতে বিল চান্দা এলাকার ১ হাজার পরিবার শাপলা বিক্রির সঙ্গে জড়িত। শালুক একটি সুস্বাদু খাবার।

শামুক: প্রাকৃতিক ভারসাম্য, চান্দার বিলের বর্ষা মৌসুমে শামুক এখন অর্থকরী পন্য, চান্দার বিল এলাকায় বড়-বড় সাইজের শামুক খুলনা এলাকায় চিংড়ি ঘেরে বিক্রি হচ্ছে। বর্ষা মৌসুমে চান্দার বিলের পার্শ্ববর্তী সড়কের পাশে প্রতিদিন বসে শামুক বিক্রির হাট। এই শামুক খাওয়ার জন্য প্রচুর অতিথি পাখিও আসে।

পানি ফল ও পদ্মফুল: পানি ফল ও পদ্মফুল জলজ উদ্ভিদ থেকে উৎপাদিত ফসল। পদ্মফুলের থেকে মৌমাছির সংগৃহীত মধু পদ্মমধুর উপকারিতা অনেক। ওই পদ্মফুল বিভিন্ন পূজা অর্চনাতেও ব্যবহৃত হয়। এটারও অনেক ঔষুধিগুন রয়েছে। যত্নে ও তত্ত্বাবধানের অভাবে পদ্মফুল বিলুপ্ত প্রায়।

শাক: বিলের পানিতে হিচনা শাক ও কলমি শাক খুবই জনপ্রিয়। পুষ্টিকর ও ঔষধি গুন সম্পন্ন শাক। বিলে প্রচুর পরিমাণ শাক উৎপন্ন হয়।

শ্যাওলা: চান্দা বিলের উন্মুক্ত জলাশয়, পুকুরসহ নিম্নাঞ্চলের অপার প্রাকৃতিক সম্পদ শ্যাওলা। শ্যাওলা আগে কোন কাজে না লাগলেও বর্তমানে শ্যাওলা মূল্যবান পন্যে রূপান্তর হয়েছে। মাছের উৎকৃষ্ট খাদ্য শ্যাওলা।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading