বিশ্বে প্রথমবার কোম্পানির সিইও পদে ‘রোবট’

বিশ্বে প্রথমবার কোম্পানির সিইও পদে ‘রোবট’

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৫:০৫

রোবটের নির্দেশে চলবে মানুষ। মোবাইল গেম প্রস্তুতকারী চীনা কোম্পানি নেটড্রাগন ওয়েবসফট এমন অবিশ্বাস্য ব্যাপারকে বাস্তবে পরিণত করেছে। কোম্পানিটি সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) একটি ভার্চুয়াল মানুষকে (রোবট) জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্বে এই প্রথম এমন কাণ্ড ঘটলো।

হিউম্যানয়েড ওই রোবটটির নাম ‘ট্যাং ইউ’। গত মাসে নিয়োগের পর মিস ট্যাং ইউ ফুজিয়ান নেটড্রাগন ওয়েবসফটে তার কাজ শুরু করেছেন। কোম্পানিটির বিবৃতিতে জানা গেছে, কোম্পানির দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে এই রোবট। এভাবে ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে ট্যাং ইউ।

এছাড়া কোম্পানির বোর্ডের জন্য রিয়াল-টাইম ডেটা সেন্টার ও অ্যানালিটিক্স টুল হিসেবেও কাজ করবে এ রোবট। নেটড্রাগন ওয়েবসফটের প্রতিষ্ঠাতা ড. ডেজিয়ান লিউ বলেন, আমরা বিশ্বাস করি এআই হচ্ছে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত প্রবৃদ্ধির কথা মাথায় রেখে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে, অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ লকডাউন এবং সীমান্ত বন্ধ থাকার ফলে অর্থনীতিতে যে মন্দা দেখা দিয়েছিল, তা পুনরুদ্ধার করতে সিডনির একটি রেস্তোরাঁ দীর্ঘস্থায়ী কর্মীদের ঘাটতি মেটাতে চীনের তৈরি একটি বহু-ভাষী রোবট ব্যবহার করে। সেই রোবট ওয়েটারকে টেবিল সাজানো এবং রান্নাঘর থেকে খাবার সরবরাহ করার জন্য প্রোগ্রাম করা হয়। এছাড়াও এটি বহুভাষিক, ইংরেজি এবং ম্যান্ডারিনে কথা বলতে পারতো। চীনা প্রতিষ্ঠান পুডুটেক, বেলাবোট নামের এই রোবট তৈরি করেছ।

সিডনির ম্যাটারহর্ন রেস্তোরাঁর অন্যতম মালিক লিয়ার্ন শাই তার নতুন যান্ত্রিক কর্মী সদস্যকে নিয়ে আনন্দিত৷ শাই বলেন, রোবটকে ভালবাসুন, সে আমার জীবনকে অনেক সহজ করে তুলেছে। এটি একটি টাওয়ারের মতো যার চারটি ট্রে আছে। এটি আটটি খাবারের প্লেট এক সাথে বহন করে। তার জন্য মেঝেতে জিও-ম্যাপ করা হয়েছে (গ্রাহকের নাম, টেবিলের অবস্থান, ইত্যাদি) রোবট জানে আমাদের টেবিলগুলো কোনটা কোথায় আছে।

জানা যায়, ওই রোবটের দাম প্রায় ১৭ হাজার ডলার অর্থাৎ প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকা। এক একটি রোবট প্রতিদিন ৩৪ ডলার বা ২৭০০ টাকায় ভাড়া নেওয়া যেতে পারে, যা রেস্তোরাঁর কর্মীদের জন্য দুই ঘণ্টার মজুরির সমপরিমাণ। এই রোবটগুলো অস্ট্রেলিয়ার অন্যান্য রেস্তোরাঁয় ব্যবহার করা হচ্ছে এবং চীন থেকে অস্ট্রেলিয়ায় আমদানি করা হয়েছে, তবে এ দুটি দেশের মধ্যে সাম্প্রতিক যে বাণিজ্য উত্তেজনা, তা এই বিষয়টিকে প্রভাবিত করেনি বলে মনে হচ্ছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading