বলিউডে অভিষেক ইয়োহানির

বলিউডে অভিষেক ইয়োহানির

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০

একসময় শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটি সোরগোল ফেলে দিয়েছিল গোটা ইন্টারনেটে। শ্রীলঙ্কা তো বটেই, ভারত ও বাংলাদেশ ছাড়াও ইউরোপীয় বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীরাও ঠোঁট মিলিয়েছিল এই গানের তালে। এবার সেই ইয়োহানি পা রাখতে চলেছেন বলিউডে। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, অজয় দেবগনের ছবি ‘থ্যাংকস গড’এ ‘মানিকে মাগে হিথে’ গানটিই গাইছেন ইয়োহানি, তবে গাইতে হয়েছে হিন্দি ভাষায়। এ নিয়ে গায়িকা বলেন, ভাষাটা শেখাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান আমি অনেক শুনেছি। ছোটবেলা থেকেই হিন্দি গান শুনি। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে আমি এই কাজ কখনও করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

এ বিষয় সঙ্গীত পরিচালক তনিস্ক বাগচী বলেন, ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’ ইন্টারনেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। গানটি আমাদের এই ছবির সঙ্গেও মানায়। সম্প্রতি নতুন নতুন শিল্পীদের কাজ ইন্টারনেটে জনপ্রিয় হচ্ছে। ইয়োহানির প্রতিভার কোনো তুলনা হয় না। হিন্দিতে তার গানটি নতুন মাত্রা পেয়েছে। ইয়োহানির সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো।

প্রসঙ্গত, ‘থ্যাঙ্ক গড’ ছবিতে অজয় দেবগণ ছাড়াও থাকছেন সিদ্ধার্থ মলহোত্রা, রাকুল প্রীত সিংহের মতো অভিনয় শিল্পীরা। ছবিটি আগামী অক্টোবরে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading