যেভাবে ডিমের কোফতা কারি বানাবেন

যেভাবে ডিমের কোফতা কারি বানাবেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৪:২০

ডিম দিয়ে যেকোনো খাবার তৈরি করা মানে সময় কম লাগে এবং খেতেও সুস্বাদু। বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা বিশেষ কোনো আয়োজনে ঝটপট তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ। ডিমের কোফতা কারি পরিবেশন করতে পারবেন পোলাও, খিচুড়ি, বিরিয়ানি কিংবা গরম ভাতের সঙ্গে। চলুন তবে জেনে নেওয়া যাক ডিমের কোফতা কারি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে
ডিম- ৬টি, তেল- ১ কাপ, কিমা- ১/২ কেজি, জিরা বাটা- ২চা চামচ, মরিচ বাটা- ১ টেবিল চামচ, ধনিয়া বাটা- ২ চা চামচ, গোল মরিচ বাটা- ১/২ চা চামচ, হলুদ বাটা- ১/২ চা চামচ, গরম মসলা বাটা- ১/২ চা চামচ, লবণ- ২ চা চামচ, দই- ১/৪ কাপ, তেজপাতা- ১টি, পাউরুটি স্লাইস- ২টি, পেঁয়াজ বেরেস্তা- ১/২ চা চামচ।

তৈরি করবেন যেভাবে
পাঁচটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। মাংস মিহি কিমা করুন। ১ চা চামচ মরিচ বাটা, ১/৪ চা চামচ গোল মরিচ, বাটা গরম মসলা, ১ চা চামচ লবণ ও ২টেবিল চামচ দই দিয়ে কিমা মাখান। পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে পানি নিংড়ে নিন। কিমার সঙ্গে বাকি একটি ডিম ও পাউরুটি মেশান।
কিমা পাঁচ ভাগ করুন। কিমার ভেতরে সেদ্ধ ডিম দিয়ে সুন্দর করে ডিমের আকারে কোফতা করুন। কোফতাগুলো ডুবো তেলে ভেজে নিন। ভাজা তেলে বাকি মসলা দিয়ে কষান। ভাজা কোফতা, পেঁয়াজ বেরেস্তা ও দই দিন। মৃদু আঁচে রান্না করুন। তেল ভেসে উঠলে নামিয়ে নিন। কোফতা লম্বায় দুই টুকরা করে পরিবেশন করুন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading