ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩৯৫

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩৯৫

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৭:০৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১১ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বুধবার একই সময়ের মধ্যে সারা দেশে ৩৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৯৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়াও ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১০১ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৩১১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৭১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১০ হাজার ২৩২ জন। এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৯৫ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন দুই হাজার ১৩৭ জন এবং ঢাকায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ১০৭ জন। ঢাকার বাইরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৭৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪০ জন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading