বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ০৯:০০

গতকাল অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ দিন। আফগানিস্তান, পাকিস্তানের পর এ দিন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। নিয়মিত অধিনায়াক ক্রেইগ আরভিন চোট কাটিয়ে বিশ্বকাপ মিশন দিয়ে দলে ফিরেছেন।

অধিনায়ক ক্রেইগ আরভিনের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ টেন্ডাই চাতারা, ওয়েলিংটন মাসাকাদজা এবং মিল্টন শুম্বা। দলে গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়ের নাম থাকায় আরভিনের দল পাচ্ছে ভিন্ন মাত্রার শক্তি। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেলেন ব্র্যাডলি ইভান্স, টনি মুনিওঙ্গা এবং ক্লাইভ মাদান্ডে।

এছাড়া নিয়মিত ক্রিকেটার সিকান্দার রাজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানির মত অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। অধিনায়ক ক্রেইগ আরভিন ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে যোগ দিয়েছেন শন উইলিয়ামস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং শন উইলিয়ামস।

রিজার্ভ: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমনি এবং ভিক্টর নিয়াউচি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading