সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলের জন্য আরও ৫০ লাখ টাকা পুরস্কার

সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলের জন্য আরও ৫০ লাখ টাকা পুরস্কার

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৪:৪০

সাফ নারী চ্যাম্পিয়ন দল ভাসছে প্রশংসা বন্যায়। এখন পুরস্কারও পেতে শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা ঘোষণা করেছে। এর কিছুক্ষণ পর আরেক প্রতিষ্ঠান তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে।

সাবিনা খাতুনদের আজ বুধবার বাফুফের পক্ষ থেকে অভ্যর্থনা জানাতে এসেছেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান মানিক। যিনি তমা গ্রুপের চেয়ারম্যান। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে। তমা গ্রুপ ফুটবল উন্নয়নে থাকে। এরই অংশ হিসেবে নারীদের ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’

সাবিনা খাতুনদের অর্ধকোটি টাকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে ৫০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এ জয় ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া জাতীয় মহিলা ফুটবল দলের জন্য নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।’

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিচ্ছে তাদের!

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading