দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৫ প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দর বেড়েছে, ৮৫টির দর কমেছে, ১৮৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মনোস্পুল পেপারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস মঙ্গলবার মনোস্পুল পেপারের ক্লোজিং দর ছিল ১৯২ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকা ৯০ পয়সা বা ১৯.২৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ৭.৭৬ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৭.৪১ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ৭.১৫ শতাংশ, কোহিনূর কেমিক্যালসের ৬.৮১ শতাংশ, বিবিএসের ৬.৫৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিটারের ৬.৫৩ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.৮৮ শতাংশ, কেএন্ডকিউয়ের ৫.৫৭ শতাংশ, আমান ফিডের ৪.৯৫ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading