বেনজীর আহমেদের সঙ্গে অস্ত্রসহ দেহরক্ষী দেওয়ার নির্দেশ

বেনজীর আহমেদের সঙ্গে অস্ত্রসহ দেহরক্ষী দেওয়ার নির্দেশ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৫:৫০

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের (৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন) নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবসরোত্তর ছুটিতে থাকাকালীন তার নিরাপত্তার জন্য অস্ত্রসহ পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়ার নির্দেশনা দিয়ে পুলিশ সদরদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের আইজিপি বরাবর পাঠানো হয়েছে। এর একটি অনুলিপি পেয়েছেন ড. বেনজীর আহমেদ।

চিঠিতে বলা হয়েছে, ‘ড. বেনজীর আহমেদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালীন তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফর্মেশনে সাদা পোশাকে এসকর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী এবং ১/৩ ফর্মেশনে হাউসগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে আইজিপি ড. বেনজীর আহমেদের অবসরের বিষয়টি জানানো হয়। ড. বেনজীর ২০২০ সালের ১৫ এপ্রিল আইজিপি হিসেবে যোগ দিয়েছিলেন।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading