র‍্যাবের ডিজির দায়িত্ব নিলেন খুরশীদ হোসেন

র‍্যাবের ডিজির দায়িত্ব নিলেন খুরশীদ হোসেন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ২০:২০

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৯ম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পুলিশের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) র‍্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এম খুরশীদ হোসেন অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। র‍্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের নতুন আইজিপি হওয়ার প্রেক্ষিতে র‍্যাবের মহাপরিচালকের পদটি শূন্য হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে র‍্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেন।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদের জন্ম ১৯৬৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানীতে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading