নরসিংদীতে ট্রাকচাপায় ৪ জন নিহত
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১২:১৫
নরসিংদীর রায়পুরায় ট্রাকচাপায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। আজ রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার সবজি হাটে এ দুর্ঘটনা ঘটে।
ভৌরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, রায়পুরা এলাকার সিদ্দিক আবুল কালাম ও বেলাবো এলাকার সিদ্দিক।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও এক পথযাত্রী নিহত হন। আহত হন ছয় জন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
ইউডি/সুপ্ত

