দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:১০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দর বেড়েছে, ৮১টির দর কমেছে, ১৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে সী-পার্ল হোটেলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গত বৃহস্পতিবার সী-পার্ল হোটেলের ক্লোজিং দর ছিল ১৩০ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২১ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ টাকা ৩০ পয়সা বা ৭.১২ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইনডেক্স এগ্রোর ৪.৯৪ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ৪.৮২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৫৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.৪৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৩২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৯৪ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৩.৭৬ শতাংশ এবং হোটেল পেনিনসুলার ৩.৬৫ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

