পরমাণু অস্ত্র ব্যবহার: ‘নতুন ভুল করবে না রাশিয়া’
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:৪৫
আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহার করে নতুন ভুল করবে না রাশিয়া। তিনি আরও বলেন, পরমাণু অস্ত্রে সমৃদ্ধ কোনো দেশের কাছ থেকে এমন বক্তব্য কেউ আশা করে না। ইউক্রেনে অভিযানের মতো যে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত যে পুতিন নিয়েছেন, সেই পুতিন পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারেন। তবে এই মুহূর্তে আমি এমন কিছু দেখতে পাচ্ছি না। রবিবার (২ অক্সিটোবর) সিএনএন-কে দেয়া্সিএক ক্ষাতকারে এ কথা বলেন লয়েড।
ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার হতে পারে, ক্রেমলিনের সাম্প্রতিক আচরণে এমন ইঙ্গিত মিলেছে। কদিন আগে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন, রাশিয়া ও তার জনগণকে রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইউক্রেনে গত মাসে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুজন উড়িয়ে দিয়ে লয়েড বলেন, এই খবরের ভিত্তি নেই। একটা দেশ তখনই পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকে, যখন তার স্বার্বভৌমত্ব হুমকিতে পরে।
রাশিয়ান ফেডারেশনে ঢুকতে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জা অঞ্চলের গণভোটকে অবৈধ বলছেন পেন্টাগন প্রধান। এই চার অঞ্চলকে শুক্রবার রাশিয়ায় অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন একটি চুক্তি হয় এসব অঞ্চলের নেতাদের সঙ্গে। পার্লামেন্টের আনুষ্ঠানিকতা শেষে এই অঞ্চলগুলো ঢুকে পরবে রাশিয়ার মানচিত্রে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে পরমাণু অস্ত্রের বিষয়ে মস্কোকে সতর্ক করে আসছে ওয়াশিংটন। তবে ইউক্রেনের জাপোরোজিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চলা গোলাগুলির কারণে বিশ্ব বড় ধরনের বিপর্যয়ের মুখে আছে বলে সতর্ক করেছেন অনেকেই।
ইউডি/সুপ্ত

