দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৫০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৬ প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, ১২২টির দর কমেছে, ১৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল রবিবার এডিএন টেলিকমের ক্লোজিং দর ছিল ৮২ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৭ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ৬.৭৭ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বসুন্ধরা পেপারের ৫.৪৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.২৪ শতাংশ, আমান ফিডের ৫.০৪ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.৯৪ শতাংশ, বিবিএসের ৪.৭৩ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৪৪ শতাংশ, আমান কটনের ৪.৩৪ শতাংশ, আজিজ পাইপসের ৪.২৬ শতাংশ এবং বিডি থাই ফুডের ৩.৯৪ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

