পুঁজিবাজারে ১৯৯৬ আর ২০১০ সাল কখনই ফিরবে না: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারে ১৯৯৬ আর ২০১০ সাল কখনই ফিরবে না: বিএসইসি চেয়ারম্যান

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ২০:০০

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারে ১৯৯৬ আর ২০১০ সাল আর কখনই ফিরে আসবে না। পুঁজিবাজারের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সোমবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হল রুমে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুঁজিবাজার, বাংলাদেশ ব্যাংক এবং সকলেই একসাথে কাজ করে আমরা যদি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তবে দেশ উপকৃত হবে।

বিশ্ব বিনিয়োগ সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেছে বিএসসি

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিবারের মতো এ বছরও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে দেশের পুঁজিবাজার। তাই চলতি বছর বিশ্ব বিনিয়োগ সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসসি)।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading