সী পার্ল বীচের পর্ষদ সভা ১১ অক্টোবর
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ । আপডেট ০৯:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/সুস্মিত

